কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৪ জুন, ২০২৬ এ ০১:২০ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৪-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ২২-০৯-২০২৬
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় নগরীর ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) বাঘমারা নগর মাতৃসদন কেন্দ্রে আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
ক্যাম্পেইনে আগত সেবাগ্রহীতাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
২২ জুন, সোমবার, ২০২৬।