কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২০ মে, ২০২৬ এ ০৫:২৪ PM
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়ের দায়িত্ব গ্রহণের পর গত ৬০ কার্যদিবসে সম্পাদিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবার অগ্রগতি তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা (Press Meet) অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের দায়িত্ব গ্রহণের পর গত ৬০ কার্যদিবসে সম্পাদিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবার অগ্রগতি তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা (Press Meet) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) আয়োজিত এ সভায় প্রশাসক মহোদয় বিগত ৬০ কার্যদিবসে নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
এসময় নগর পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক নগরায়ণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা নগরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে একাধিক প্রশ্ন করেন। প্রশাসক মহোদয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং একটি পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে মসিকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানান।
সভায় প্রশাসক মহোদয় বলেন, নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে মসিক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।