ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয় নগরীর ৭ নং ওয়ার্ডে তালুকদারের বাড়ি থেকে ডি. এম. জলিল কবিরের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজে সৃষ্ট প্রতিবন্ধকতা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যার দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ সমাধান নিশ্চিত করেন, ফলে উন্নয়নকাজ ধারাবাহিক ভাবে চলমান থাকবে।