ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবীর সরকার, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। তিনি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন মোঃ রুকুনোজ্জামান রোকন। এ সময় তিনি ডেঙ্গু বিস্তার রোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
শনিবার (৬ জুন ২০২৬) অনুষ্ঠিত এ র্যালিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়।