এ সময় তিনি বলেন, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত সহায়তা প্রদান করে আসছে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
চেক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।