কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ এ ১০:২৯ AM

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৬-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ১৬-০৯-২০২৬

মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযান
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে বাসস্ট্যান্ডের নির্দিষ্ট জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়।
নগরীর যান চলাচল স্বাভাবিক রাখা, পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন'সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে অবৈধ দখলদারদের সতর্ক করেন এবং পুনরায় দখল না করার নির্দেশনা দেন।
১৫ জুন, সোমবার, ২০২৬
ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন