কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ এ ১১:৫৬ AM
ময়মনসিংহ নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ ঢাকা-ময়মনসিংহ বাইপাসের গোলচত্বরকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার রাতে সরেজমিনে পরিদর্শন করেছেন মাননীয় প্রশাসক ১৬ জুন, মঙ্গলবার, ২০২৬
ময়মনসিংহ নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ ঢাকা-ময়মনসিংহ বাইপাসের গোলচত্বরকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার রাতে সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন।
পরিদর্শনকালে তিনি গোলচত্বরের সৌন্দর্যবর্ধন, নান্দনিক অবকাঠামো উন্নয়ন, আলোকসজ্জা এবং পরিবেশবান্ধব পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং আধুনিক নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
এ সময় সড়ক ও জনপথ ( Roods & Highway) বিভাগের নির্বাহী প্রকৌশলী খঃ মোঃ শরীফুল আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-ময়মনসিংহ বাইপাস গোলচত্বরকে আরও দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব করে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।