কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ এ ১০:৪৮ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৯-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ০৮-০৯-২০২৬
মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন মসিক প্রশাসক
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সকালে নগরীর গোলকিবাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্রে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিবন্ধন ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এ সময় তিনি মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি গর্ভবতী মায়েদের উদ্দেশে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং নিজেদের ও অনাগত সন্তানের সুস্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
৮ জুন, সোমবার, ২০২৬।