আজ (সোমবার) বেলা ১১ টায় নগর ভবন এলাকায় মশক নিধনে 'ওয়েল বল' প্রয়োগ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী জনাব রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাঃ এইচ.কে দেবনাথ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
যেসব বদ্ধ জলাশয়- পুকুর(যেখানে মাছ চাষ হয়না) এবং যেখাানে পানি জমে মশার লার্ভা হওয়ার সম্ভাবনা বেশি সেখানে ওয়েল বল খুবই কার্যকরী।
এসময় মসিক প্রশাসক ডেঙ্গুসহ মশাবাহিত সকল রোগ প্রতিরোধে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখাসহ সচেতন থাকার জন্য সম্মানিত নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।