ঢাকাগামী যাত্রীদের ভিড় ও দীর্ঘ লাইনের খবর পেয়ে মাসকান্দা বাস টার্মিনালে ছুটে যান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জমান রোকন মহোদয়।
পরিদর্শনকালে তিনি বাস মালিক ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যাত্রীসেবায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।