কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ এ ০১:০৯ PM

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৬-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ২১-১০-২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মঙ্গলবার ( আগস্ট) সকাল ১১টায় নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন।

সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন