কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৪ জুন, ২০২৬ এ ০২:০৬ PM

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৪-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ২৪-০৯-২০২৬

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রম বাস্তবায়নের কৌশল এবং নির্ধারিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
২৪ জুন, বুধবার, ২০২৬।
ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫
ফাইল ৬
ফাইল ৭

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন