কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৭ মে, ২০২৬ এ ০৮:৪৯ PM

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ময়মনসিংহ ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৭-০৫-২০২৬ আর্কাইভ তারিখ: ১৭-০৮-২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ময়মনসিংহ ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার, বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
সভায় নগরীর সার্বিক পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ঈদকে সামনে রেখে বাজার ও মার্কেট এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসময় প্রশাসক ব্যবসায়ী নেতৃবৃন্দের হাতে প্রতীকীভাবে ময়লার ঝুড়ি তুলে দেন এবং দোকান ও মার্কেটের সামনে যেন কোনো ধরনের ময়লা-আবর্জনা না থাকে সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি ব্যবসায়ী, দোকান মালিক এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। ঈদ উপলক্ষে নগরবাসীকে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিচ্ছন্ন নগর গঠনে সিটি কর্পোরেশনের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস প্রদান করেন।
১৭ মে, রবিবার, ২০২৬
ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন