কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ এ ০১:৪৮ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২০-০৪-২০২৬ আর্কাইভ তারিখ: ০৫-০৭-২০২৬
আজ ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে শহরে অতিরিক্ত অটো চলাচল এবং লাইসেন্সবিহীন অটোরিকশা নিয়ন্ত্রণের লক্ষ্যে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয় অটো মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় নগরীতে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করা এবং অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।