ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনের আলোকে গঠিত কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
সভায় কমিটির কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক বিষয়সহ নগর উন্নয়ন ও জনসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।