রবিবার (১৪ জুন, ২০২৬) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নং অঞ্চলের ১২ নং ওয়ার্ডের বদরের মোড়, আর.কে. মিশন রোড ও নওমহল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সম্ভাব্য মশার প্রজননস্থলগুলোতে ডেঙ্গু বাহক এডিস মশার লার্ভা শনাক্তে তল্লাশি চালানো হয় এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন।