কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ এ ০১:১৭ PM

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৮ নং ওয়ার্ডের থানারঘাট সংলগ্ন বাস্তুহারা কলোনীতে নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৯-০৫-২০২৬ আর্কাইভ তারিখ: ১৯-০৮-২০২৬

সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৮ নং ওয়ার্ডের থানারঘাট সংলগ্ন বাস্তুহারা কলোনীতে নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুকুনোজ্জামান রোকন, প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তিনি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন এবং অসহায় ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে
এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রীসহ পর্যায়ক্রমে সকল ধরনের সহায়তা ও সেবা পাবেন।
এই কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
১৯ মে, মঙ্গলবার, ২০২৬
ফাইল ১
ফাইল ২
ফাইল ৩

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন