কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ এ ০৩:১৬ PM

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন “সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ” শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত প্রথম সংশোধন বিষয়ে বিস্তারিত পর্যালোচনার লক্ষ্যে গঠিত কমিটির সঙ্গে মতবিনিময় সভা

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৭-০৪-২০২৬ আর্কাইভ তারিখ: ০২-০৭-২০২৬

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন “সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ” শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত প্রথম সংশোধন বিষয়ে বিস্তারিত পর্যালোচনার লক্ষ্যে গঠিত কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ময়মনসিংহ সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এ সভায় কমিটির আহ্বায়ক ড. মুহা. মনিরুজ্জামান (অতিরিক্ত সচিব, পানি সরবরাহ অনুবিভাগ, স্থানীয় সরকার বিভাগ), সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল আফসার (উপসচিব, পরিকল্পনা-২ শাখা, স্থানীয় সরকার বিভাগ), সদস্য দেবোত্তম সান্যাল (উপপ্রধান, ভৌত অবকাঠামো বিভাগ) এবং দেবাশীষ চৌধুরী (উপপরিচালক, আইএমইডি) উপস্থিত ছিলেন। সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন