কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৪ জুন, ২০২৬ এ ০৩:৪৩ PM

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেলক্রসিং সংলগ্ন বাজার এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ১৪-০৯-২০২৬

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেলক্রসিং সংলগ্ন বাজার এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
রোববার (১৪ জুন ২০২৬) তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা এবং চলমান সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
নগরবাসীর ভোগান্তি কমাতে এবং বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে।
১৪ জুন, রবিবার, ২০২৬।
ফটো নিউজ | ময়মনসিংহ সানকিপাড়া, রেলক্রসিং সংলগ্ন বাজারের ড্রেনেজ ব্যাবস্থা পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
১৪ জুন, রবিবার, ২০২৬
ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন