ময়মনসিংহ চরপাড়া মোড় থেকে মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধভাবে পার্কিং এবং অবৈধ দোকানপাটের ফলে যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয় সরাসরি মাঠে নেমে কার্যক্রম পরিচালনা করেন।
এসময় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী স্থাপনা ও অবৈধ হকারদের দ্রুত সরিয়ে দেওয়া হয়, যাতে যান চলাচল স্বাভাবিক করা যায়।