কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৪ জুন, ২০২৬ এ ০১:৫৯ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৪-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ২৩-০৯-২০২৬
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জনাব জাকির হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রশাসক হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
এছাড়া, পরিচ্ছন্নতা কর্মীদের কার্যক্রম আরও সমন্বিত ও সেবাবান্ধব করতে হাসপাতালে তাদের জন্য পৃথক একটি ডেস্ক স্থাপনেরও বিশেষ অনুরোধ জানান তিনি।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ নগরবাসীকে আরও উন্নত ও পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
২৩ জুন, মঙ্গলবার, ২০২৬।