নগরীর ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় জলাবদ্ধতা নিরসনে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন।
রোববার (১৪ জুন ২০২৬) তিনি এলাকাটি পরিদর্শন করে জলাবদ্ধতার কারণ, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা এবং ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।