নগরীর পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
অভিযান চলাকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
এ সময় প্রশাসক নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সকল নাগরিকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। তিনি নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নিয়মিত এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।