কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ এ ০১:০৯ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৬-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ২১-১০-২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।