কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ এ ১২:৪৯ PM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব মহোদয়ের সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব মহোদয়ের সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় ময়মনসিংহ নগরীর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, যানজট নিরসন, নগর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনদুর্ভোগ কমানোর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও নগরবাসীর জীবনমান উন্নয়ন ও একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।