কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ২৯ মে, ২০২৬ এ ০৬:৫৮ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৮-০৫-২০২৬ আর্কাইভ তারিখ: ২৮-০৮-২০২৬
ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্ন নগরী গড়তে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয় সরাসরি বিভিন্ন ওয়ার্ড ও সড়কে উপস্থিত থেকে কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেন। বৃহস্পতিবার (২৮ মে, ২০২৬) তিনি নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে থেকে দ্রুত বর্জ্য অপসারণে কাজ করেন। এ সময় নগরবাসীর স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।